মঙ্গলবার

০৬:৪৮:১০

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে : মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে : মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপির আস্থা রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত দেখেছি, নির্বাচন কমিশন মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে।” তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাছে বিএনপির যেসব বিষয়ে আপত্তি বা উদ্বেগ রয়েছে, সেগুলো রোববার (১৮ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবে।

দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “মনোনয়ন বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকে। এটি নতুন কোনো বিষয় নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে।” তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা শহীদ জিয়ার আদর্শ ও রাষ্ট্রনায়ক হিসেবে তার ভূমিকার কথা স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান তুলে ধরেন।

 

এমএফ/বিকল্পকন্ঠ
#মির্জাফখরুল #নির্বাচনকমিশন #ত্রয়োদশসংসদনির্বাচন #বিএনপি

 

আরও পড়ুন

Scroll to Top