বুধবার

০৩:১৯:৩৫

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

অমিত হাসানের সঙ্গে গানে-নাচে শাবনূর

অমিত হাসানের সঙ্গে গানে-নাচে শাবনূর

নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার ইতিহাসে শাবনূর এক অবিচ্ছেদ্য নাম। কোটি দর্শকের হৃদয়ের নায়িকা হয়েও দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ের বাইরে। তবে পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। শাবনূর মানেই এখনও আবেগ, স্মৃতি আর নস্টালজিয়া।

গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় এসেছিলেন এই চিত্রনায়িকা। তবে সফরটি ছিল খুবই সংক্ষিপ্ত—মাত্র আট ঘণ্টার। অসুস্থ মাকে সঙ্গে নিয়েই সেদিন আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। তখন জানিয়েছিলেন, বছরের শেষের দিকে দেশে ফেরার ইচ্ছা রয়েছে তার।

কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে না এসে শাবনূরের যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে। এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখে তার একমাত্র সন্তান আইজান নেহান। ছেলেকে আমেরিকা যেতে চায় কি না জানতে চাইলে সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল—‘হ্যাঁ’। সেই ‘হ্যাঁ’-এর পরই যেন নতুন করে ভ্রমণ পরিকল্পনা সাজান শাবনূর।

যুক্তরাষ্ট্রে গিয়ে বেশ আনন্দঘন সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে আড্ডায়। পাশাপাশি অমিত হাসান, কাজী মারুফ ও মাহিয়া মাহিদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের বাসায় অনুষ্ঠিত হয় একটি ঘরোয়া আয়োজন। সেখানে অমিত হাসানের সঙ্গে গান গাইতে ও নাচতে দেখা যায় শাবনূরকে। ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও’—এই জনপ্রিয় গানের তালে দুজনের নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আয়োজনের কিছু অংশ কাজী মারুফ নিজেও লাইভ করেন।

যুক্তরাষ্ট্র সফরে শাবনূরের দেখা হয়েছে ঢালিউডের আরও অনেক পরিচিত মুখের সঙ্গে। মামুন ইমন, রেসিসহ একাধিক শিল্পীর সঙ্গে পুরনো দিনের গল্প, স্মৃতিচারণা আর আড্ডায় সময় কাটাচ্ছেন তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও শাবনূর যে এখনও সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু—তা আবারও প্রমাণিত।

এমএফ/বিকল্পকন্ঠ
#শাবনূর #ঢালিউড #বাংলা_সিনেমা #CelebrityNews #EntertainmentNews

আরও পড়ুন

Scroll to Top