বুধবার

০৫:২২:৫০

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক চায় ঢাকা

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরের শুরুতেই তিনি সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি।

বুধবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এসব সফরে তার সঙ্গে থাকবেন মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা, যারা মাঠপর্যায়ে দলীয় প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন।

সংবাদ সম্মেলনে ঢাকা-১৫ আসনে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনা অবশ্যই নিন্দনীয়। তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের যেকোনো চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিএনপি একটি ত্রুটিমুক্ত ও মডেল নির্বাচন চায় এবং সে লক্ষ্যেই দলীয় প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে গণসংযোগ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তার দাবি, নির্বাচনী মাঠ বর্তমানে বিএনপির অনুকূলে থাকায় একটি পক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে। তবে এসব বাধা উপেক্ষা করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকেই নির্বাচনী প্রচারে নতুন গতি আসবে বলে আশা করছে বিএনপি। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

 

এমএফ/বিকল্পকন্ঠ
#তারেক_রহমান #বিএনপি #ধানের_শীষ #জাতীয়_নির্বাচন #সিলেট

আরও পড়ুন

Scroll to Top