বুধবার

০২:১৩:১৫

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণের নতুন রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণের নতুন রেকর্ড

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এক ধাপে ভরিতে দাম বেড়েছে ৬ হাজার ২৯৯ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতেই এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন দাম শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঘোষণা দিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমানো হয়েছিল। সেই দাম কার্যকর ছিল মাত্র ১২ ঘণ্টা। এরপরই আবার বড় অঙ্কে দাম বাড়ানো হলো। ফলে সোনার দামে তৈরি হয়েছে নতুন সর্বোচ্চ রেকর্ড।

নতুন দর অনুযায়ী,

  • ২২ ক্যারেট সোনা: ভরিতে ৬,২৯৯ টাকা বাড়িয়ে ২,৫৫,৬১৭ টাকা

  • ২১ ক্যারেট সোনা: ৬,০০৭ টাকা বাড়িয়ে ২,৪৪,০১১ টাকা

  • ১৮ ক্যারেট সোনা: ৫,১৩৩ টাকা বাড়িয়ে ২,০৯,১৩৬ টাকা

  • সনাতন পদ্ধতির সোনা: ৪,৪৩২ টাকা বাড়িয়ে ১,৭১,৮৬৯ টাকা

চলতি জানুয়ারি মাসেই একের পর এক দফায় সোনার দাম বাড়ানো হয়েছে। ১১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ছয় দফায় ভরিতে মোট ২৫ হাজার ৬৬১ টাকা বাড়ে সোনার দাম। মাঝে একদিন সামান্য কমলেও আবার তা রেকর্ড উচ্চতায় পৌঁছাল।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

  • ২২ ক্যারেট রুপা: ভরিতে ৫২৫ টাকা বাড়িয়ে ৬,৮৮২ টাকা

  • ২১ ক্যারেট: ৬,৫৩২ টাকা

  • ১৮ ক্যারেট: ৫,৫৯৯ টাকা

  • সনাতন পদ্ধতি: ৪,১৯৯ টাকা

হঠাৎ ঘন ঘন দাম বাড়ায় সাধারণ ক্রেতা ও স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এমএফ/বিকল্পকন্ঠ
#সোনারদাম #GoldPriceBD #বাজুস #স্বর্ণবাজার #রুপারদাম

আরও পড়ুন

Scroll to Top