বুধবার

০২:০৯:৪০

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

চানখারপুল হ’ত্যা মামলার রায় আজ

চানখারপুল হ'ত্যা মামলার রায় আজ

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী ও যুবক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছে। এর আগে, রায় প্রস্তুত না হওয়ায় গত মঙ্গলবার নির্ধারিত তারিখ পেছানো হয়েছিল।

চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী সাহারিয়ার খান আনাসসহ মোট ছয়জন। এই মামলায় পুলিশের সাবেক আটজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাঁচ মাসব্যাপী বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা হতে যাচ্ছে, যা জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাহিনীর বিরুদ্ধে প্রথম রায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মামলার প্রধান চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তারা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল এবং মোহাম্মদ ইমরুল। এছাড়া মামলায় আরও চারজন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।

গত বছরের ১৪ জুলাই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। ১১ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং এতে মোট ২৬ জন সাক্ষ্য দেন। আদালতে উপস্থাপন করা হয় ঘটনার ভিডিও ফুটেজ, ফোনালাপ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং বিভিন্ন নথিপত্র। প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পরিকল্পিতভাবে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই রায়কে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এমএফ/বিকল্পকন্ঠ
#চানখারপুল #জুলাইগণঅভ্যুত্থান #মানবতাবিরোধীঅপরাধ #আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনাল #শহীদদেরবিচার

আরও পড়ুন

Scroll to Top