মঙ্গলবার

০৬:৫০:৪৬

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

আইডিইবি: বৈষম্যহীন প্রকৌশল কর্মপরিবেশের আহ্বান

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ (আইডিইবি) বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তারা সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন সংস্থায় নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন।

আইডিইবি নেতারা অভিযোগ করেন, ডিগ্রি প্রকৌশলী গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি আবিষ্কার করার পরিবর্তে নিম্নপদে সুপারভিশন ও রক্ষণাবেক্ষণ কাজে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগে বাধা দিচ্ছেন। মেট্রোরেল, ওজোপাডিকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীতির মাধ্যমে আইনি জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া সংস্থাগুলোতে অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের পদসংখ্যা সংকুচিত করা হচ্ছে এবং সরকারি প্রজ্ঞাপনের লঙ্ঘন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন ও মোঃ আখেরুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবিদুর রহমান, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মোঃ মোস্তাফা কামাল প্রমুখ।

সংগ্রাম পরিষদ সরকারের উচ্চ পর্যায়ের কমিটির কাছে আবেদন জানিয়েছেন, ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের মধ্যে পেশাগত বৈষম্য রোধ ও সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বানও জানানো হয়।

এমএফ/বিকল্পকন্ঠ
#আইডিইবি #ডিপ্লোমা_ইঞ্জিনিয়ার #প্রকৌশল_কর্মপরিবেশ #বৈষম্যহীন_নিয়োগ

আরও পড়ুন

Scroll to Top