মঙ্গলবার

০২:০৬:৩৯

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

আজ য়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভা

আজ য়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক তিনটি জনসভায় ভাষণ দেবেন। বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বিএনপির শীর্ষ নেতার সরাসরি জনসভা ঘিরে ময়মনসিংহ জেলায় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে উঠেছে নগরী।

ময়মনসিংহের কর্মসূচি শেষে একই দিন সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। গাজীপুর জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি।

এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এই তিনটি জনসভায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী অঙ্গীকার, আইনের শাসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছে বিএনপি।

কর্মসূচি শেষে তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবনে ফিরে যাবেন। দলীয় নেতারা বলছেন, এই সফর বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের উদ্দীপনা সৃষ্টি করবে।

এমএফ/বিকল্পকন্ঠ
#তারেক_রহমান #বিএনপি #জাতীয়_সংসদ_নির্বাচন #ময়মনসিংহ #বাংলাদেশ_রাজনীতি

আরও পড়ুন

Scroll to Top