বুধবার

০২:১৫:১৯

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

২৪ ঘণ্টায় ভরিতে ২ লাখ ৬২ হাজার ছাড়ালো স্বর্ণের দাম

২৪ ঘণ্টায় ভরিতে ২ লাখ ৬২ হাজার ছাড়ালো স্বর্ণের দাম

দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন নির্ধারিত এই দাম মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাজুসের ঘোষিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকায়। একই সঙ্গে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকায়।

এর আগে, সবশেষ রোববার (২৫ জানুয়ারি) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়। এক দিনের ব্যবধানে ফের বড় অঙ্কে দাম বাড়ায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা, যা রুপার ক্ষেত্রেও দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমএফ/বিকল্পকন্ঠ
#স্বর্ণের_দাম #GoldPriceBD #বাজুস #রুপার_দাম #বাংলাদেশ_অর্থনীতি

আরও পড়ুন

Scroll to Top