বুধবার

০৫:৫৭:০৩

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক চায় ঢাকা

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

তুষারঝড়ের সরাসরি প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় ১২ কোটিরও বেশি মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্কে, যেখানে মারা গেছেন অন্তত ৮ জন। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঝড়ের কারণে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। লাখ লাখ মানুষ এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। অনেক এলাকায় ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির করে দিয়েছে। পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে ১০ হাজারেরও বেশি ফ্লাইট, বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ।

দুর্যোগকবলিত অঙ্গরাজ্যগুলোর বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলে সব শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া এই শীতকালীন ঝড় ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী শনি অথবা রোববার আরও একটি শক্তিশালী তুষারঝড় আঘাত হানতে পারে। এতে প্রায় ১৯ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। অনেক অঞ্চলে রেকর্ড পরিমাণ নিম্ন তাপমাত্রা দেখা যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

এমএফ/বিকল্পকন্ঠ
#USBlizzard #তুষারঝড় #যুক্তরাষ্ট্র #শৈত্যপ্রবাহ #GlobalNews

আরও পড়ুন

Scroll to Top