মঙ্গলবার

০১:০৫:৫৩

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

দেশ ও জনগণকে ছেড়ে যাইনি, যাবো না: জামায়াত আমির

দেশ ও জনগণকে ছেড়ে যাইনি, যাবো না: জামায়াত আমির

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চরম প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি দেশ ও জনগণকে ছেড়ে যাননি এবং ভবিষ্যতেও কোথাও যাবেন না। শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, “মানুষ ১৩ তারিখের পর একটি বাস্তব পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন আসবে যুবসমাজের আকাঙ্ক্ষা ও মা-বোনদের প্রত্যাশার ওপর ভর করে।” তিনি আরও বলেন, দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদী শক্তির দখলদারিত্ব দেখতে চায় না।

নারী নিরাপত্তার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের মায়েদের গায়ে হাত দেওয়া হবে আর আমরা চুপচাপ বসে থাকবো—এই চিন্তা কেউ করবেন না।” এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে—আমরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেবো, ইমাম-খতিবদের বের করে দেবো। এসব সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায় যেখানে সবাই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজদের আমরা প্রথমে সংশোধনের সুযোগ দেবো। কিন্তু যদি তারা সংশোধিত না হয়, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।”

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমএফ/বিকল্পকন্ঠ
#জামায়াতে_ইসলামী #ডা_শফিকুর_রহমান #নির্বাচনী_সমাবেশ #রাজনীতি_বাংলাদেশ #পরিবর্তনের_বাংলাদেশ

আরও পড়ুন

Scroll to Top