মঙ্গলবার

০২:০৭:০৯

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

বাংলাদেশে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

বাংলাদেশে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি, যা এবারের নির্বাচনের প্রতি আন্তর্জাতিক আগ্রহ ও গুরুত্বের ইঙ্গিত দেয়।

শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এসব পর্যবেক্ষকের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল, ১৬টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ৩২ জন ব্যক্তি ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

ওআইসির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্র জানায়, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ব্যক্তিগতভাবে নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সফরের সমন্বয়ের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মুর্শেদ বলেন, আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী হলেও তারা এখনো প্রতিনিধিদের নাম নিশ্চিত করেনি। ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্সসহ একাধিক দেশ শিগগিরই তালিকা পাঠাতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩০০ আসনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

এমএফ/বিকল্পকন্ঠ
#জাতীয়নির্বাচন #আন্তর্জাতিকপর্যবেক্ষক #গণভোট #বাংলাদেশরাজনীতি #ElectionBangladesh

আরও পড়ুন

Scroll to Top