মঙ্গলবার

০২:৪০:৩২

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

নারীর অধিকার প্রশ্নে অবস্থান স্পষ্ট করলেন ডা. শফিকুর রহমান

নারীর অধিকার প্রশ্নে অবস্থান স্পষ্ট করলেন ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বিশেষ করে নারীদের বিষয়ে দলের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের নির্বাচনি প্রচারণাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। নারীদের বিষয়ে দলের নীতিগত অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াত আমির বলেন, দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার ও সুস্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় নারীদের সক্রিয় ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করাই জামায়াতের নীতি। মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে। এসব নীতি নতুন নয় এবং কোনো অনলাইন চাপের প্রতিক্রিয়াও নয় বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়েই আমাকে বিচার করুন—গুজব দিয়ে নয়।” আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতের ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারীর শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নেতৃত্ব বিষয়ে বিস্তারিত ও পরিমাপযোগ্য প্রতিশ্রুতি থাকবে বলে জানান তিনি।

পোস্টের শেষাংশে জামায়াত আমির বলেন, নারীর প্রতি সম্মান প্রদর্শনই একটি অগ্রসর বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

এমএফ/বিকল্পকন্ঠ
#Jamaat #DrShafiqulRahman #Election2026 #WomenRights #BangladeshPolitics

আরও পড়ুন

Scroll to Top