বুধবার

০২:১০:০০

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ প্রস্তুতি নৌবাহিনীর

#ত্রয়োদশসংসদনির্বাচন #বাংলাদেশনৌবাহিনী #গণভোট #আইএসপিআর #নিরাপদভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সাধারণ মানুষ যেন নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী এলাকায় মোতায়েন নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ ও গ্রহণযোগ্য হয়।

আইএসপিআর আরও জানায়, ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থল ও নৌপথে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট ও সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে।

যে কোনো প্রতিকূল পরিস্থিতি দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে নৌবাহিনী একটি দৃষ্টান্তমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সহকারী নৌবাহিনী প্রধান।

এমএফ/বিকল্পকন্ঠ
#ত্রয়োদশসংসদনির্বাচন #বাংলাদেশনৌবাহিনী #গণভোট #আইএসপিআর #নিরাপদভোট

আরও পড়ুন

Scroll to Top