আসন্ন ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সমাজসেবক মো. রুবেল হোসেন।
তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, সুশাসন, স্বচ্ছতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।
রুবেল হোসেন জানান, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবেন তিনি। ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।
স্থানীয় ভোটারদের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব ইউনিয়নের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।




