মঙ্গলবার

০১:০৬:০৮

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

মনোহরদী প্রতিনিধি

মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর-আহমদপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন— সুমাইয়া (১১), মাতা: শারমিন, পিতা: শুক্কর আলী; আশা (১১), মাতা: আসমা আক্তার, পিতা: তুহিন মিয়া; এবং ফাতেমা (৯), মাতা: নারসিন, পিতা: সাইফুল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে তিন শিশু ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে সাঁতার কাটতে নামে। কিছু সময় পর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথচারী তাদের পানিতে তলিয়ে যেতে দেখতে পান। বিষয়টি তিনি দ্রুত আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর পুকুর থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার সময় তারা মৃত অবস্থায় ছিল বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। স্থানীয়দের মাঝেও গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

আল্লাহ তায়ালা মরহুমাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।

আরও পড়ুন

Scroll to Top